শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শাকিব খানের ‘রকস্টার’ সিনেমার অ্যানিমেটেড টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১২ Time View

ঢাকাই চলচ্চিত্রের তারকা শাকিব খান অভিনীত নতুন সিনেমা রকস্টার-এর অফিসিয়াল অ্যানিমেটেড টিজার প্রকাশিত হয়েছে।

শনিবার (২ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি শেয়ার করেন শাকিব খান। এতে সিনেমাটির প্রথম ঝলক দেখা যায়, যা দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

অ্যানিমেটেড ভিডিওর শুরুতে দেখা যায় ঝুম বৃষ্টির দৃশ্য, এরপর একটি উঁচু ভবনের দেয়ালে ভেসে ওঠে রকস্টার শাকিবের প্রতিচ্ছবি। পরে রহস্যময় দুই চরিত্রের উপস্থিতিও ইঙ্গিত দেওয়া হয়।

ভিডিওর শেষ অংশে একটি কনসার্টের দৃশ্য দেখানো হয়, যেখানে শাকিব খানকে গান পরিবেশন করতে দেখা যায়। “আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও”—এই সংলাপ ও গানের অংশে তৈরি হয় ভিন্ন এক আবহ। শেষে জানানো হয়, আগামী ৫ মে সিনেমাটির মূল টিজার প্রকাশিত হবে।

ভিডিওর ক্যাপশনে শাকিব খান লেখেন, “একটা গল্প, যা বদলে দেবে সবকিছু—আসছে খুব শিগগিরই।”

পরিচালক আজমান রুশোর এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন এবং প্রযোজনায় রয়েছে সান কমিউনিকেশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com