শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

সেন্সর জটিলতায় সঞ্জয় দত্তের ‘আখরি সওয়াল’ ট্রেলার মুক্তি অনিশ্চিত

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৪৯ Time View

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে ঘিরে ফের বিতর্ক তৈরি হয়েছে, এবার তার আসন্ন ছবি আখরি সওয়াল নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

হনুমান জয়ন্তীতে ছবিটির টিজার প্রকাশিত হলেও নির্ধারিত সময়ে ট্রেলার মুক্তি সম্ভব হয়নি। জানা গেছে, ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে অনুমোদন না পাওয়ায় ট্রেলার প্রকাশ স্থগিত করা হয়।

চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্র জানায়, আখরি সওয়াল–এর কিছু অংশে পরিবর্তনের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। সংশোধিত সংস্করণ পুনরায় জমা দেওয়া হলেও এখনও ছাড়পত্র মেলেনি। সাধারণত কয়েক দিনের মধ্যেই ট্রেলার অনুমোদন পেলেও এবার দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে নির্মাতাদের।

অভিজিৎ মোহন ওয়ারাং পরিচালিত এই আদালতকেন্দ্রিক নাটকধর্মী ছবিতে আরএসএস-এর ইতিহাস এবং বাবরি মসজিদ ধ্বংসের মতো সংবেদনশীল বিষয় উঠে এসেছে, যা সেন্সর জটিলতার মূল কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ছবিটিতে সঞ্জয় দত্তের পাশাপাশি অভিনয় করেছেন নামাশি চক্রবর্তী, নীতু চন্দ্র, ত্রিধা চৌধুরী, মৃণাল কুলকার্নি ও সমীরা রেড্ডি।

সব ঠিক থাকলে আগামী ৮ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। তবে ট্রেলার ছাড়পত্র না পাওয়ায় ছবিটির প্রচারণা কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com