রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয়ের

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর এখন সবার নজর বুথফেরত জরিপের দিকে। এতে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়।

প্রথমবারের মতো তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম নিয়ে নির্বাচনে অংশ নেন বিজয়। প্রচারণার শুরু থেকেই তার সমাবেশে ব্যাপক জনসমাগম ও সমর্থনের ঢল দেখা যায়।

বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপে ধারণা করা হচ্ছে, প্রথম নির্বাচনে অংশ নিয়েই বিজয়ের দল প্রায় ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে। তবে কিছু জরিপে ক্ষমতাসীন ডিএমকে জোটকে ১২০ থেকে ১৪৫টি আসন নিয়ে এগিয়ে থাকতে দেখা গেছে। অন্যদিকে এআইএডিএমকে জোট ৬০ থেকে ৮০টি আসন পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

তবে বিভিন্ন জরিপে আসন বণ্টনের ভিন্ন ভিন্ন পূর্বাভাস থাকায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে প্রথমবার নির্বাচনে অংশ নেওয়া বিজয়ের দলের ফলাফল নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার ভোটার উপস্থিতি ৮২ শতাংশেরও বেশি ছিল। এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রাজনৈতিক মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com