শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

সম্পর্কের দূরত্ব ভুলে কি আবারও কাছাকাছি হানিয়া আমির?

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩৬ Time View

দীর্ঘদিনের দূরত্ব ও বিচ্ছেদের গুঞ্জনের পর আবারও কাছাকাছি আসছেন কি পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবং সংগীতশিল্পী আসিম আজহার—এ নিয়ে নতুন করে আলোচনায় সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম।

জানা যায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রে আসিম আজহারের একটি কনসার্টে হানিয়া আমিরকে দেখা গেছে। তিনি ভিড়ের মধ্যে নিজেকে আড়াল করার চেষ্টা করলেও উপস্থিত দর্শকদের নজর এড়াতে পারেননি। এ সময় তার মুখ ঢেকে থাকা একটি কাপড়ে বড় অক্ষরে “আসিম আলি” লেখা ছিল বলে দাবি করা হয়।

এই ঘটনার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে গান পরিবেশনের সময় আসিম আজহার হানিয়ার দিকে ঝুঁকে তাকিয়ে গান গাইছেন এবং দুজনকে হাত ধরাধরি অবস্থাতেও দেখা যায়।

এর আগে, আসিম আজহারের বাসায় আয়োজিত একটি ঘরোয়া কাওয়ালি আসরেও হানিয়া আমিরের উপস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে এই জুটি বিয়ের পিঁড়িতে বসতে পারেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত হানিয়া আমির বা আসিম আজহার কেউই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com