শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

‘মিনার-ই-দিল্লি’ সম্মানে ভূষিত হচ্ছেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৫৪ Time View

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হতে যাচ্ছে ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা-কে ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত করা হবে।

উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, রুনা লায়লার সুমধুর কণ্ঠ ভারত ও বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে এবং দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

তিনি আরও বলেন, এই সম্মাননা গ্রহণ করলে উৎসবের মর্যাদা বাড়বে এবং দুই দেশের সাংস্কৃতিক সৌহার্দ্য আরও শক্তিশালী হবে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় রুনা লায়লা সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি এই মর্যাদাপূর্ণ সম্মান গ্রহণের অপেক্ষায় আছেন।

এবারের উৎসবে নারী ক্ষমতায়ন, সামাজিক ইস্যু ও শিশু বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অনুষ্ঠানে রুনা লায়লার পাশাপাশি শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, রেভতী, শ্বেতা মেনন, ঊষা উত্থুপ, রাজপাল যাদব ও রঘুবীর যাদবসহ উপমহাদেশের খ্যাতনামা তারকা ও নির্মাতারা অংশ নেবেন।

উৎসবটি শুরু হবে আগামী ৪ মে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com