শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

সংস্কৃতি-ঐতিহ্যে দুই চলচ্চিত্রে সরকারের নতুন উদ্যোগ

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৪৬ Time View

ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)। এ লক্ষ্যে অভিজ্ঞ পরামর্শক প্রতিষ্ঠানগুলোর কাছে আবেদন ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্মাণাধীন একটি স্বল্পদৈর্ঘ্য হবে ‘গাজী কালু ও চম্পাবতী’ গল্প অবলম্বনে। ইংরেজি সাবটাইটেলসহ এর দৈর্ঘ্য ২৫ থেকে ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে এবং এটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা।

অন্য স্বল্পদৈর্ঘ্যটি নির্মিত হবে ইসলামী সংস্কৃতি, সহনশীলতা ও সামাজিক সংহতির বার্তা তুলে ধরে। এর দৈর্ঘ্য হবে ১২ থেকে ১৫ মিনিট এবং বাজেট ধরা হয়েছে ১০ লাখ টাকা।

ডিএফপি জানিয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠানকে কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং ও কালার গ্রেডিংসহ পুরো নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে মহাপরিচালকের দপ্তরে সিলগালা খামে আবেদনপত্র ও চিত্রনাট্য জমা দিতে বলা হয়েছে। শর্ত হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com