২০২৬ সালের ক্রাঞ্চিরোল অ্যানিমে অ্যাওয়ার্ডসে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক মঞ্চে প্রেজেন্টার হিসেবে অংশ নিতে যাচ্ছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা।
জানা গেছে, আগামী ২৩ মে জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য ১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে থাকবেন তিনি।
অনুষ্ঠানে রাশ্মিকার পাশাপাশি উপস্থিত থাকবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী আবেল টেসফায়ে, যিনি দ্য উইকেন্ড নামে পরিচিত। সব মিলিয়ে এবারের অ্যানিমে অ্যাওয়ার্ডসকে ঘিরে তৈরি হয়েছে এক আন্তর্জাতিক উৎসবমুখর পরিবেশ।
এর আগে ২০২৪ সালের অ্যানিমে অ্যাওয়ার্ডসে প্রথম ভারতীয় প্রেজেন্টার হিসেবে ইতিহাস গড়েছিলেন রাশ্মিকা মান্দানা।
উল্লেখ্য, সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বর্তমানে তার হাতে একাধিক নতুন সিনেমা রয়েছে। এর মধ্যে আগামী ১৯ জুন মুক্তি পাবে তার নতুন হিন্দি সিনেমা ‘ককটেল-২’।