দীর্ঘ ২৮ বছর পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু এবং দক্ষিণী সুপারস্টার নাগার্জুনাকে। তারা জুটি বাঁধছেন আলোচিত সিনেমা ‘কিং ১০০’-এ।
জানা গেছে, এটি নাগার্জুনার ক্যারিয়ারের ১০০তম সিনেমা হিসেবে নির্মিত হচ্ছে। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
সম্প্রতি টাবু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ক্ল্যাপবোর্ডের ছবি শেয়ার করেন এবং প্রজেক্টটির সঙ্গে যুক্ত নির্মাতাদের ট্যাগ করে কাজটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।
অন্যদিকে, ‘কিং ১০০’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কাজ করছেন এই দুই তারকা।
উল্লেখ্য, ১৯৯৫ সালে নাগার্জুনার প্রযোজনায় ‘সিসিনদ্রি’ সিনেমায় টাবু একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। পরে ১৯৯৮ সালের রোমান্টিক কমেডি ‘আভিদা মা আভিদে’ ছবিতেও তারা একসঙ্গে কাজ করেন।