শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

আন্তর্জাতিক রিলিজ সমন্বয়ে পিছালো যশের ‘টক্সিক’  

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৫ Time View

ভারতীয় জনপ্রিয় অভিনেতা যশ অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর মুক্তির তারিখ আবারও পিছিয়ে গেছে।

জানা গেছে, আগামী ৪ জুন সিনেমাটি মুক্তির কথা থাকলেও বিশ্বব্যাপী পরিকল্পিত রিলিজ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন পার্টনারদের সঙ্গে সমন্বয়ের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে নিজেই জানিয়েছেন অভিনেতা যশ। তিনি বলেন, সিনেমাটি সম্পূর্ণ প্রস্তুত থাকলেও কিছু আনুষ্ঠানিক জটিলতার কারণে নির্ধারিত সময়ে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। তবে শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে এবং বিশ্বব্যাপী মুক্তির প্রস্তুতি চলছে।

এর আগে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অস্থিরতার কারণে সিনেমাটির মুক্তির তারিখ ১৯ মার্চ থেকে পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হয়েছিল।

গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন যশ, নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়া। সিনেমার কাহিনী ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও গীতু মোহনদাস।

সিনেমাটি কন্নড় ও ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালাম ভাষায় ডাব করে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com