যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওকলাহোমা-এ প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলা ও কনসার্ট। এই আয়োজনকে কেন্দ্র করে প্রবাসী বাঙালিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।
দেশি ইয়ুথ অ্যাসোসিয়েশন ওকলাহোমার উদ্যোগে আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া এ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান।
এছাড়া সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ এবং কনা।
আয়োজকরা জানান, প্রবাসে বাংলা সংস্কৃতির আবহ ছড়িয়ে দিতে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। এর আগে একই আয়োজনে কনসার্টে অংশ নিয়েছিলেন ‘নগর বাউল’খ্যাত শিল্পী জেমস, যার পরিবেশনা প্রবাসী দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
গত বছরের সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারের অনুষ্ঠানও প্রাণবন্ত ও উপভোগ্য হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।