শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পরই বিশ্বজুড়ে হইচই

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩৫ Time View

বিশ্বসংগীতের ইতিহাসে অন্যতম উজ্জ্বল তারকা মাইকেল জ্যাকসনকে নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পরপরই বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিস এবং সামাজিক যোগাযোগমাধ্যম—দুই জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রথম দিনেই ছবিটি বিশ্বব্যাপী প্রায় ২১৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, উদ্বোধনী সপ্তাহান্তেই ছবিটির আয় ২০০ মিলিয়ন ডলারের বেশি ছাড়িয়ে যেতে পারে, যা এ বছরের অন্যতম রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে ২০১৫ সালের ‘স্ট্রেট আউটা কম্পটন’ আয় করেছিল প্রায় ৬০ মিলিয়ন ডলার এবং ২০১৮ সালের ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ আয় করেছিল প্রায় ৫১ মিলিয়ন ডলার। সেই সব সিনেমাকে অনেক পেছনে ফেলেছে ‘মাইকেল’। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আয় বিবেচনায় এটি বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হলো মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার আপন ভাতিজা জাফর জ্যাকসন। ট্রেলার প্রকাশের পর থেকেই নেটিজেনরা তার অভিনয় দেখে বিস্মিত হন। তার হাঁটাচলা, নাচের ভঙ্গি এবং কণ্ঠস্বর—সবকিছুতেই মাইকেল জ্যাকসনের সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com