শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ওয়েব সিরিজে ফিরছে আলোচিত সিনেমা ‘কাভি আলবিদা না কেহনা’

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৩ Time View

বলিউডের আলোচিত সিনেমা ‘কাভি আলবিদা না কেহনা’ প্রায় দুই দশক পর নতুন রূপে ফিরতে যাচ্ছে। ২০০৬ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি এবার দীর্ঘ ওয়েব সিরিজ হিসেবে তৈরি করার পরিকল্পনা করছেন নির্মাতা করণ জোহর।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে করণ জোহর জানান, সিনেমাটিকে ওয়েব সিরিজে রূপান্তরের বিষয়ে একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চলছে। তার ভাষায়, এটি একটি দীর্ঘ পরিসরের সিরিজ হিসেবে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে।

২০০৬ সালে মুক্তির পর সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হলেও তীব্র সমালোচনার মুখে পড়েছিল নির্মাতা ও টিম। এ প্রসঙ্গে করণ জোহর বলেন, অনেক দর্শকের মতে সিনেমাটি বিশ্বাসঘাতকতাকে সঠিকভাবে উপস্থাপন করেছে—এমন অভিযোগও উঠেছিল।

উল্লেখ্য, ‘কাভি আলবিদা না কেহনা’ সিনেমায় দাম্পত্য জীবনের অশান্তি, সম্পর্কের দূরত্ব এবং মানসিক টানাপোড়েনের মতো সংবেদনশীল বিষয় তুলে ধরা হয়েছিল, যা সে সময় দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

নতুন এই ওয়েব সিরিজে আগের অভিনয়শিল্পী—শাহরুখ খান, রানি মুখার্জি কিংবা প্রীতি জিনতার পরিবর্তে কারা থাকবেন, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি করণ জোহর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com