শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগে আমার সংশ্লিষ্টতা নেই: পূজা

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪৪ Time View

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়ের বিরুদ্ধে চলচ্চিত্র নির্মাণে ১৩ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

ঘটনার পর তার সঙ্গে পূজা চেরির কোনো সম্পৃক্ততা আছে কি না—এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে এবং বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। তবে অভিনেত্রী জানিয়েছেন, এসব আর্থিক লেনদেনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

রোববার (২৬ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পূজা চেরি বলেন, বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের পর যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে তিনি বিভিন্ন সংবাদমাধ্যম থেকে প্রচুর ফোন কল ও বার্তা পাচ্ছেন। বিভ্রান্তি এড়াতে তিনি নিজের অবস্থান পরিষ্কার করতে চান।

তিনি আরও জানান, বাবার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ ১০–১২ বছর ধরে মিডিয়ায় কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ নিজেই বহন করে আসছেন।

উল্লেখ্য, শনিবার (২৫ এপ্রিল) আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে দেব প্রসাদ রায়কে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com