বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

প্রথমবার গজলে রুনা লায়লা–বাপ্পা মজুমদার

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

একই ফ্রেমে দেখা যাবে দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা এবং জনপ্রিয় সুরকার ও সংগীতশিল্পী বাপ্পা মজুমদারকে। নতুন একটি গানের মাধ্যমে তারা প্রথমবারের মতো একসঙ্গে বাংলা গজলে কণ্ঠ দিয়েছেন। গজলধর্মী এই গানটির নাম “অনায়াসে”।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে রুনা লায়লা তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্টের মাধ্যমে বিষয়টি জানান। সেখানে তিনি বলেন, শ্রোতাদের জন্য একটি নতুন বাংলা গজল গান নিয়ে আসছেন তিনি।

রুনা লায়লা আরও জানান, প্রথমে গানটি একক কণ্ঠে গাওয়ার পরিকল্পনা ছিল। তবে বাপ্পা মজুমদারের সুর ও সংগীতায়োজন তাকে এতটাই মুগ্ধ করে যে পরে তিনি গানটি দ্বৈত কণ্ঠে রেকর্ড করার সিদ্ধান্ত নেন।

সৈয়দ গালিব হাসানের কথায় নির্মিত এই গানটি সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ১৬ তারিখে প্রকাশিত হবে বলে জানিয়েছেন রুনা লায়লা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com