রেশন দুর্নীতির মামলায় টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান-কে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
আগামী ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। তবে নুসরাত জাহান জানিয়েছেন, তিনি কলকাতার বদলে দিল্লিতে গিয়ে হাজিরা দিতে আগ্রহী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বসিরহাট সীমান্ত দিয়ে গম ও খাদ্যসামগ্রী পাচারের অভিযোগের তদন্তের অংশ হিসেবে ইডি তাকে তলব করেছে।
উল্লেখ্য, প্রায় পাঁচ বছর তিনি তৃণমূল কংগ্রেস-এর হয়ে বসিরহাটের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগের সময়ও তিনি ওই আসনের সংসদ সদস্য ছিলেন।
এখন ইডির তলবের পর তিনি কী পদক্ষেপ নেন এবং তার আইনজীবীরা কী অবস্থান নেন, সেদিকেই নজর রাখছেন সংশ্লিষ্টরা।