রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

গডজিলার নতুন টিজার ২৪ ঘণ্টায় আড়াই মিলিয়ন ভিউ ছাড়াল

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

বিখ্যাত মনস্টার চলচ্চিত্র সিরিজ গডজিলার নতুন টিজার প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে প্রায় আড়াই মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে। জনপ্রিয় এই সিরিজটি নির্মাণ করছে জাপানের টোহো কর্পোরেশন।

এটি গডজিলা সিরিজের ৩৪তম সিনেমা। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত গডজিলা মাইনাস ওয়ান-এর পরবর্তী অধ্যায় হিসেবে আসছে নতুন পর্ব গডজিলা: মাইনাস জিরো।

প্রকাশিত টিজারের শেষ দৃশ্যে দেখা যায়, গডজিলা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের স্ট্যাচু অব লিবার্টির নিচ দিয়ে হেঁটে যাচ্ছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

জানা গেছে, সিনেমাটি আগামী ৩ নভেম্বর জাপানে মুক্তি পাবে এবং ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গডজিলার প্রথম চলচ্চিত্র মুক্তি পায় ১৯৫৪ সালে। মুক্তির পর এটি দ্রুত বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করে। পরবর্তীতে টোহো কর্পোরেশন একের পর এক সিক্যুয়েল নির্মাণ করে। প্রথম চার দশকে গডজিলা সিরিজে শিশুতোষ ও জাপানি লোককাহিনির উপাদানও যুক্ত করা হয়। সেই সময়ের আলোচিত কিছু সিনেমার মধ্যে রয়েছে কিং কং বনাম গডজিলা, মথরা বনাম গডজিলা, ঘিদোরাহ: দ্য থ্রি-হেডেড মনস্টার, গডজিলা বনাম জাইগ্যান এবং গডজিলা বনাম মেগালন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com