শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, তার নিজ নির্বাচনী এলাকার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “নিজেই রোগীর মতো” অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটি অত্যন্ত অপ্রতুল। সেখানে চিকিৎসক, নার্স, প্রয়োজনীয় ওষুধ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে।

রুমিন ফারহানা আরও বলেন, হাসপাতালের জন্য ১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও ৫ আগস্টের পর ঠিকাদার কাজ ফেলে চলে গেছেন। ফলে বর্তমানে পুরোনো দোতলা ভবনেই সীমিতভাবে চিকিৎসা কার্যক্রম চলছে।

তিনি আরও উল্লেখ করেন, হাসপাতালে ৬৪টি পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com