মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সংগ্রামের পথ পেরিয়ে গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কোনো স্বজনপোষণের সহায়তা ছাড়াই নিজের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে তিনি এই জায়গায় পৌঁছেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তার এই পথচলা মোটেও সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুতে তাকে একাধিক বাধা ও প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। এমনকি বহুবার তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং একাধিক সিনেমা থেকে তাকে বাদও দেওয়া হয়েছে।

প্রিয়াঙ্কা বলেন, ‘সালাম-এ-ইশক’ সিনেমার শুটিং চলাকালীন সময়ে তিনি আরেকটি হিন্দি ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে তার সহ-অভিনেতার আপত্তির কারণে শেষ পর্যন্ত তাকে সেই প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়। প্রথমদিকে বিষয়টি তিনি বুঝতে না পারলেও পরে ইন্ডাস্ট্রির স্বজনপোষণ ও অভ্যন্তরীণ জটিল রাজনীতির বাস্তবতা উপলব্ধি করেন।

মাত্র ২২ বছর বয়সে অভিনয়জগতে পথচলা শুরু করা প্রিয়াঙ্কা একসময় পেশা পরিবর্তনের কথাও ভেবেছিলেন। তবে শেষ পর্যন্ত অভিনয়ের প্রতি তার স্বপ্ন ও অধ্যবসায়ই তাকে ‘দেশি গার্ল’ থেকে গ্লোবাল তারকায় পরিণত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com