বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

বলিউডের পাওয়ার কাপল কি তবে আলাদা হচ্ছেন?

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭ Time View

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোনকে ঘিরে সম্প্রতি আবারও বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তাদের আট বছরের দাম্পত্য জীবন কি তবে শেষের পথে—এমন প্রশ্নে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। একই সঙ্গে তাদের দেড় বছরের সন্তান দুয়া নিয়েও নানা আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে দীপিকা পাডুকোন এসব গুঞ্জনকে ঘিরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানান, রণবীর অভিনীত ‘ধুরন্ধর ২’ সিনেমাটি মুক্তির আগেই তিনি দেখেছিলেন এবং তখনই বুঝেছিলেন এটি সফল হবে। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে রণবীরকে অভিনন্দনও জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চলমান সমালোচনার জবাবে দীপিকা আরও বলেন, অনলাইনে অনুপস্থিত থাকার কারণে তাদের সম্পর্ক নিয়ে যে ধরনের অনুমান করা হচ্ছে, তা অনেক সময় ভুল ধারণা তৈরি করে এবং এটি সবার জন্যই একটি শিক্ষা হতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালেও তাদের সম্পর্ক নিয়ে একই ধরনের গুজব ছড়িয়েছিল, যা পরে রণবীর সিং নিজেই নাকচ করে দিয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, তাদের দাম্পত্য জীবন সুখে-শান্তিতেই চলছে এবং কোনো ধরনের সমস্যা নেই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com