বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

প্রাণী অধিকার ভাবনায় বদলেছে জয়া আহসান-এর খাদ্যাভ্যাস

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি নিজের ফিটনেস ও সৌন্দর্য সচেতন জীবনধারার জন্যও ভক্তদের নজরে থাকেন। বিশেষ করে তার খাদ্যাভ্যাস নিয়ে আগ্রহের শেষ নেই অনুরাগীদের মধ্যে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানান, তিনি খাবার খুব পছন্দ করেন এবং মনে করেন, আত্মিক তৃপ্তির জন্যও খাওয়া গুরুত্বপূর্ণ। যদিও অনেকেই নিয়মিত ডায়েট মেনে চলেন, তিনি তেমন কঠোর ডায়েট অনুসরণ করেন না।

তবে সময়ের সঙ্গে তার খাদ্যাভ্যাসে এসেছে কিছু পরিবর্তন। প্রাণী অধিকার নিয়ে কাজ শুরু করার পর থেকে তিনি মাছ ও ডিম খাওয়ার ক্ষেত্রেও দ্বিধা অনুভব করছেন। এমনকি মাংস খাওয়ার সময়ও তার মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করে। তার মতে, এতে যেন প্রাণী হত্যার সঙ্গে নিজেকে যুক্ত মনে হয়।

তবে পুষ্টির গুরুত্ব নিয়েও সচেতন এই অভিনেত্রী। তিনি মনে করেন, বিশেষ করে নারীদের জন্য পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করা জরুরি।

খাবারের পছন্দের প্রসঙ্গে জয়া জানান, শুটিং সেটে শিঙাড়া, কাঁচা মরিচ ও পেঁয়াজ তার প্রিয়। আর দিনের শুরুতে মায়ের হাতের এক কাপ গরম দুধ চা তার কাছে অপরিহার্য। ছোটবেলা থেকেই সবজি ও কাঁচা খাবারের প্রতি তার ঝোঁক রয়েছে, যা তাকে সুস্থ ও সতেজ থাকতে সহায়তা করে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com