শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

ভারতীয় সংগীতের কিংবদন্তি আশা ভোঁসলে আর নেই

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View

ভারতীয় সংগীতাঙ্গনের প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

১৯৩৩ সালে মঙ্গেশকর পরিবারে জন্ম নেওয়া আশা ভোঁসলে মাত্র নয় বছর বয়সে সংগীতজীবন শুরু করেন। ১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ডের মাধ্যমে তার পেশাদার যাত্রা শুরু হয়।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি নিজস্ব গায়কী ও বহুমুখী প্রতিভার মাধ্যমে ভারতীয় সংগীতে আলাদা পরিচিতি গড়ে তোলেন। সাতবার ফিল্মফেয়ার পুরস্কার এবং দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। ‘দিল চিজ কেয়া হ্যায়’ ও ‘মেরা কুছ সামান’-এর মতো গান তাকে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন এনে দেয়।

ব্যক্তিগত জীবনে তিনি গণপতরাও ভোঁসলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যা পরে বিচ্ছেদে শেষ হয়। পরবর্তীতে তিনি সংগীত পরিচালক রাহুল দেব বর্মণের সঙ্গে যুক্ত ছিলেন।

তার মৃত্যুতে ভারতীয় সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে, শেষ হলো এক স্বর্ণযুগের অধ্যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com