মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

কার্ডিয়াক অ্যারেস্টে হাসপাতালে ভর্তি সংগীত কিংবদন্তি আশা ভোসলে

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

ভারতীয় সংগীতাঙ্গনের কিংবদন্তি প্লেব্যাক গায়িকা আশা ভোসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং হাসপাতালের জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।

দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে সক্রিয় আশা ভোসলে ভারতীয় চলচ্চিত্র সংগীতের অন্যতম প্রভাবশালী ও বহুমুখী কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত। তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও হাজার হাজার গান রেকর্ড করেছেন।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এবং দেশের অন্যতম বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ অর্জন করেন।

তার আপন বোন প্রয়াত লতা মঙ্গেশকর ছিলেন ভারতীয় সঙ্গীত জগতের আরেক কিংবদন্তি শিল্পী।

এদিকে, আশা ভোসলের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রার্থনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com