শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সিনেমা দেখে মুগ্ধ হয়ে চিঠি দিয়েছিলেন তারেক রহমান: পূর্ণিমা

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩ Time View

এক সময় বড় পর্দায় দাপিয়ে বেড়ানো হলেও বর্তমানে অভিনয়ে তুলনামূলকভাবে অনিয়মিত জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি তিনি জানিয়েছেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এক সময় একটি শুভেচ্ছা বার্তা পেয়েছিলেন।

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে এই স্মৃতিচারণ করেন পূর্ণিমা। তিনি জানান, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ চলচ্চিত্রটি দেখার পর তৎকালীন সময়ে তারেক রহমান সিনেমাটি দেখে মুগ্ধ হন এবং পুরো টিমকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠান।

পূর্ণিমার ভাষ্য অনুযায়ী, ওই চিঠিতে তিনি ছবির সব অভিনয়শিল্পীর প্রশংসা করেন এবং নিয়মিত এ ধরনের ভালো মানের সিনেমা নির্মাণের আহ্বান জানান। পাশাপাশি চলচ্চিত্রে ধারাবাহিক ভালো কাজ বজায় রাখার প্রত্যাশাও ব্যক্ত করা হয় সেখানে।

তিনি আরও বলেন, তখন সামাজিক যোগাযোগমাধ্যম না থাকায় বিষয়টি মূলত গণমাধ্যম ও পরিচিতজনদের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার মা সেই চিঠিটি বিভিন্ন সাংবাদিকদেরও দেখিয়েছিলেন বলে জানান তিনি।

উল্লেখ্য, পূর্ণিমার এই স্মৃতিচারণ সম্বলিত পডকাস্টটি আজ শনিবার (১১ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com