শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

নায়ক নয়, এবার পরিচালক দেব! চমক ‘দেশু ৭’

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩ Time View

দীর্ঘ অপেক্ষার পর নতুন চমক নিয়ে ফিরছেন দেব। তার বহুল আলোচিত সিনেমা ‘দেশু ৭’ ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ছবিটি ঘোষণার পর থেকেই ভক্তরা উচ্ছ্বসিত থাকলেও, কে থাকছেন এর পরিচালক—তা নিয়ে চলছিল কৌতূহল।

অবশেষে জানা গেল, এই সিনেমায় শুধু নায়ক হিসেবেই নয়, পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসেবেও দায়িত্ব পালন করবেন দেব নিজেই। প্রযোজনার কাজ সামলাবে তার প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’।

শুক্রবার সন্ধ্যায় একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজেই এই ঘোষণা দেন তিনি। যদিও প্রযোজক হিসেবে প্রায় এক দশক আগে আত্মপ্রকাশ করেছিলেন দেব, তবে এবারই প্রথমবারের মতো পরিচালনায় নাম লিখাতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা।

দেব জানান, পরিচালনার পরামর্শ তাকে দিয়েছেন রুক্মিণী। নিজের প্রযোজনায় কাজ করার পাশাপাশি পরিচালনার দায়িত্ব নেওয়াকে তিনি চাপ নয়, বরং বড় দায়িত্ব হিসেবে দেখছেন। তার ভাষায়, ‘দেশু’ ব্র্যান্ডকে সামনে এগিয়ে নেওয়া সহজ কাজ নয়, বরং এটি একটি বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, দেব ও শুভশ্রীকে একসঙ্গে পরিচালনা করা যে কোনো পরিচালকের জন্যই আকর্ষণীয় সুযোগ। তবে তিনি জোর দিয়ে জানান, নিজের অর্থায়নে নির্মিত এই প্রজেক্টে দায়িত্ব পালন তার জন্য সম্মানের।

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে, যা নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। এ বিষয়ে দেব বলেন, গল্পের প্রয়োজনে অনির্বাণকে নেওয়া হয়েছে, কোনো বাহ্যিক প্রদর্শন বা প্রভাব দেখানোর উদ্দেশ্যে নয়।

জানা গেছে, আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত প্রায় ৫০ দিন ধরে চলবে ‘দেশু ৭’-এর শুটিং। এতে প্রায় ১০ হাজার টেকনিশিয়ান কাজ করবেন বলে জানা গেছে।

সব কিছু ঠিক থাকলে চলতি বছরের দুর্গাপূজায় মুক্তি পেতে পারে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com