শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

ট্রাম্পকে কড়া জবাব দিলেন অভিনেতা জর্জ ক্লুনি

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার পটভূমিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে কড়া ভাষায় সমালোচনা করলেন হলিউড সুপারস্টার জর্জ ক্লুনি। সম্প্রতি ট্রাম্প প্রশাসন তাকে একজন “ব্যর্থ অভিনেতা” বলে কটাক্ষ করলে, অস্কারজয়ী ক্লুনি তাৎক্ষণিকভাবে জবাব দেন।

মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টার-এ পাঠানো এক বিবৃতিতে ক্লুনি বলেন, যখন সারা বিশ্বে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে এবং বিশ্ব অর্থনীতি চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন প্রশাসনের পক্ষ থেকে শিশুসুলভ গালিগালাজ করার কোনো সময় নেই। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ব্যক্তিগত আক্রমণ না করে আন্তর্জাতিক ইস্যুতে মনোযোগ দেওয়া উচিত।

ক্লুনি আরও যোগ করেন, “আমাকে একজন ব্যর্থ অভিনেতা বলা হয়েছে, যার সাথে আমি সানন্দে একমত—১৯৯৭ সালের ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ সিনেমার পর। তবে সিনেমার ব্যর্থতা আর যুদ্ধাপরাধ এক বিষয় নয়।”

বিতর্কের সূত্রপাত হয়, যখন ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানকে হুঁশিয়ারি দেন যে, যুদ্ধবিরতির শর্ত মানা না হলে একটি সভ্যতা ধ্বংস করা হবে। ইতালির এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সামনে ক্লুনি বলেন, একটি সভ্যতা ধ্বংসের হুমকি আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, তবে শালীনতার একটি সীমা থাকা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com