বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

হরমুজ প্রণালি অতিক্রমে এমভি বাংলার জয়যাত্রা পুনরায় শুরু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা অবশেষে গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) মালিকানাধীন জাহাজটি বুধবার (৮ এপ্রিল) ভোরে যুদ্ধবিরতির পর নোঙর তুলে হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর ১২টার দিকে এটি সৌদি আরবের রাস আল খাইর বন্দরের বাইরে অবস্থান করছিল। জাহাজে বর্তমানে ৩৭ হাজার টন ফসফেট আছে।

জাহাজটি ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। তবে পরদিনই ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাতের কারণে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে।

ঝুঁকি বিবেচনায় ১১ মার্চ পণ্য খালাস শেষে কুয়েতে যাওয়ার পূর্বনির্ধারিত সূচি বাতিল করা হয়। হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তাজনিত কারণে জাহাজটি মাঝপথে ফিরে আসতে বাধ্য হয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে এমভি বাংলার জয়যাত্রা পুনরায় শুরু করে। বর্তমানে এটি হরমুজ প্রণালি অতিক্রমের পথে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com