বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

নোরা-সঞ্জয়কে সময় বেঁধে দিল নারী কমিশন

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩ Time View

ভারতের অ্যাকশন ছবি কেডি: দ্য ডেভিল–এর গান “সরকে চুনর তেরি সরকে”–কে কেন্দ্র করে তীব্র বিতর্কের মধ্যে ভারতীয় জাতীয় নারী কমিশন গানটির সঙ্গে যুক্ত সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহিকে নির্দিষ্ট দিনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় গানটিতে ব্যবহৃত ভাষা ও নাচকে অশ্লীল ও কুরুচিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে কমিশন গানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং পরে গানটি ইউটিউব থেকে সরানো হয়েছে।

শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নোরা ফাতেহি অনুপস্থিত থাকায় তাকে সরাসরি হাজির হওয়ার জন্য ২৭ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। সঞ্জয় দত্তকেও কমিশনের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্মাতারা লিখিতভাবে ক্ষমা চেয়েছেন এবং আগামী তিন মাস নারীর ক্ষমতায়নের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, সিনেমা কেডি: দ্য ডেভিল ৩০ এপ্রিল মুক্তির জন্য নির্ধারিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com