শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

দেশে ভূমিকম্প অনুভূত

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। তবে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়।

বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে এ কম্পন সিলেট ও সীমান্তবর্তী অন্যান্য এলাকায়ও টের পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

শিলচরের পাশাপাশি ভারতের আসামের অন্যান্য অঞ্চল এবং বাংলাদেশের মৌলভীবাজার, সিলেটসহ সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয়েছে। হঠাৎ কম্পনে সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কিত হলেও, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com