৪০ পেরিয়ে ৪২ বছর বয়সে প্রথম সন্তানের মা হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী কারিশমা তান্না। সম্প্রতি তিনি সমাজমাধ্যমে স্বামী বরুণ বাঙ্গেরা সঙ্গে একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেন। ছবিতে ঢিলেঢালা পোশাকেও তার মাতৃত্বের চিহ্ন স্পষ্ট।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “একটি অলৌকিক ঘটনা… জীবনের সেরা উপহার পেতে যাচ্ছি আমরা। আমাদের ছোট পরিবার এবার বড় হতে যাচ্ছে।”
গত কয়েক মাস ধরেই কারিশমার পোশাক ও শরীরের পরিবর্তন দেখে অনুরাগীরা গোপনে মাতৃত্বের অনুমান করেছিলেন। এবার সেই জল্পনায় শিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। খবরটি প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্ত ও সহকর্মীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন। মৌনি রায়, হিনা খান এবং একতা কাপুরসহ অনেক বলিউড তারকা শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিশমা। দীর্ঘ প্রতীক্ষার পর মাতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি। ক্যারিয়ার শুরু হয় জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’ থেকে, এরপর বিগ বস এবং আলোচিত ওয়েব সিরিজ স্কুপ-এ অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত।