রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন

আত্মহত্যা করলেন অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যম

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

দক্ষিণ ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যম চেন্নাইয়ের নিজ বাসায় আত্মহত্যা করেছেন। মৃত্যুকালে তার বয়স মাত্র ৩৬ বছর। ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘কয়াল’ এর মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান এবং অভিনয় জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে দেখাচ্ছে। ঘটনা তদন্তকারী সূত্র জানায়, ঘটনার আগে অভিনেত্রী স্বামীর সঙ্গে ভিডিও কলে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত তার স্বামীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করা সুভাষিণী ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতেন। চেন্নাইয়ে এসে ছোট ছোট চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করার পর ধীরে ধীরে তিনি তামিল বিনোদন জগতে নিজের প্রতিভা ও অবদানের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। তার আকস্মিক মৃত্যুতে ভক্ত ও অনুসারীরা গভীর শোকে আচ্ছন্ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com