ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবার বিনোদন অঙ্গন পেরিয়ে পা রাখলেন রাজনীতির মঞ্চে। সোমবার (৬ এপ্রিল) তিনি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা-এর সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, শপথের সময় তিনি নিজের নাম “রুক্মিণী মল্লিক” হিসেবে উল্লেখ করেন, যা নিয়ে ভক্তদের মধ্যে কিছুটা কৌতূহল তৈরি হয়েছে।
জানা গেছে, চলচ্চিত্রে অভিষেকের সময় পরিচালক হরনাথ চক্রবর্তী-এর পরামর্শে তিনি ‘কোয়েল’ নামটি পেশাগতভাবে গ্রহণ করেন। তবে সরকারি ও সাংবিধানিক নথিতে তার আসল নাম রুক্মিণী মল্লিকই রয়ে গেছে।
বিনোদন জগতের তারকাদের রাজনীতিতে আসা নতুন কিছু নয়। তবে কোয়েল মল্লিকের পরিমিত ব্যক্তিত্ব ও পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে আলাদা পরিচিতি দিয়েছে। এখন দেখার বিষয়, সংসদে তিনি কতটা কার্যকরভাবে জনগণের সমস্যা ও আঞ্চলিক স্বার্থ তুলে ধরতে পারেন।