মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

আলকাট্রাজ কারাগার পুনরায় খোলার প্রস্তাব ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

১৯৬৩ সালে বন্ধ হওয়া আলকাট্রাজ কারাগার আবারো খোলার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই উদ্যোগের জন্য ১৫২ মিলিয়ন ডলার বরাদ্দের অনুরোধ করেছেন। এই অর্থ মূলত প্রথম বছরের কাজ এবং প্রস্তুতি খরচ মেটাতে ব্যবহার করা হবে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আলকাট্রাজকে একটি অত্যাধুনিক ও সুরক্ষিত ফেডারেল কারাগার হিসেবে পুনরায় গড়ে তোলা হবে। এই কারাগারটি সান ফ্রান্সিসকোতে গোল্ডেন গেট ব্রিজের কাছে অবস্থিত এবং ‘দ্য রক’ নামেও পরিচিত। একসময় এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে কুখ্যাত এবং কঠোর নিরাপত্তার কারাগার হিসেবে বিবেচিত হতো।

বর্তমানে আলকাট্রাজ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভ্রমণ করেন। তবে প্রস্তাবিত বাজেট নিয়ে ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকজন রাজনীতিক ও স্থানীয় নেতারা সন্দেহ প্রকাশ করেছেন এবং প্রকল্পটির বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com