মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

ড. ইউনূসসহ উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম। নোটিশে হামের টিকাকরণ কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে পরিচালিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে এ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আইনজীবী এম আশরাফুল ইসলাম বিষয়টি নিজেই ফেসবুকে পোস্ট করে জানান, “হামের মতো গুরুত্বপূর্ণ টিকাকরণ ব্যবস্থাকে বেসরকারি খাতে সরবরাহের সঙ্গে যুক্ত অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com