বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

আপসের শর্ত লঙ্ঘনে নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় আপসের শর্ত ভঙ্গের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান জানান, জামিনে থাকা অবস্থায় নোবেল আদালতে হাজির হলেও তিনি পূর্বে দেওয়া শর্ত লঙ্ঘন করেছেন। এ কারণে তার জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি একই আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৪ ফেব্রুয়ারি আদালতে হাজির করা হলে আপসের শর্তে তাকে জামিন দেওয়া হয় এবং তিনি মুক্তি পান।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৩ আগস্ট এক ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, আনাননিয়া শবনম রোজ নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা হাতিয়ে নেন নোবেল। এ কাজে অন্য আসামিরাও তাকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে।

মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের দায়িত্ব দেয়। তদন্ত শেষে চলতি বছরের ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন দাখিল করেন।

এই মামলায় নোবেল ছাড়াও তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানার নাম রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com