মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

এবার হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আর এস ফাহিম

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মোহাম্মদপুর থানার এক হত্যাচেষ্টা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আদালত গ্রেপ্তার দেখিয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন এবং পরে কারাগারে পাঠানো হয়।

আদালতে হাজির হওয়া ফাহিমের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম গ্রেপ্তারের আবেদন জানান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। শুনানি শেষে আদালত ফাহিমকে গ্রেপ্তার দেখান এবং পুলিশ তাকে আদালতের হাজতখানায় নেন।

এর আগে, ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিমকে জনতা ও শিক্ষার্থীদের মাধ্যমে আটক করা হয়। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে গুলশান থানায় নেওয়া হয়। ৩০ মার্চ গুলশান থানার মো. ইমরান হত্যা মামলায় আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের বছিলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিছিল চলাকালীন বিকেল সাড়ে তিনটার দিকে গুলিবর্ষণ করা হয়। এতে মিছিলের একজন নেতা মাসুদ হোসাইন আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বুকে সংক্রমণ ধরা পড়ে, যার কারণে অপারেশনও করতে হয়।

মাসুদ হোসাইন গত বছরের ১০ জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com