বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

নতুন সরকারের প্রথম একনেক বৈঠক: ৬টি প্রকল্প অনুমোদিত

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

নতুন সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সভায় ১৯টি প্রকল্প উপস্থাপিত হওয়ার কথা থাকলেও সময় সীমিততার কারণে ৮টি প্রকল্প নিয়ে আলোচনা করা সম্ভব হয়। এর মধ্যে ৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে, বাকি ২টি পরবর্তী বৈঠকে পুনঃপর্যালোচনার জন্য রাখা হয়েছে।

দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক হওয়ার রেওয়াজ থাকলেও এবার তা সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মকর্তাদের ধারণা, প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা ও সচিবালয়কেন্দ্রিক কার্যক্রমের সুবিধার্থেই স্থান পরিবর্তন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীকে সভাপতি করে নতুন একনেক কমিটি গঠন করা হয়। বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com