ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। রোববার (০৫ এপ্রিল) সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।
ইয়েমেনের হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলের এই বিমানবন্দর আক্রমণে ড্রোন ও ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, হামলায় উন্নত ড্রোন ও ক্লাস্টার মিউনিশন ব্যবহৃত হয়েছে। অবাক করা বিষয় হলো, একই সময় এখানে বিপজ্জনক পদার্থ (হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল) সংক্রান্ত দূর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস।
ঘটনার পর শিগগিরি বিমানবন্দরের সকল কর্মী এবং যাত্রীদের নিরাপদ স্থানে নেওয়া হয় এবং হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল নিরসনে বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে।