ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
সোমবার (৬ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, তেহরান মনে করছে ওয়াশিংটন বর্তমানে স্থায়ী যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো পরিকল্পনা করেনি। তাই ইরান কোনো অস্থায়ী চুক্তির বিনিময়ে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসবে না।
অপরদিকে, যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব ইরান গ্রহণ করেছে এবং তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। কর্মকর্তা আরও বলেন, কারো হুমকির মুখে বা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে ইরান সিদ্ধান্ত নিতে প্রস্তুত নয়।