শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

কদমতলী লাইটার কারখানায় আগুন, ৪ দগ্ধ মৃতদেহ উদ্ধার

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩ Time View

রাজধানীর কদমতলী শিল্প এলাকায়  আজ দুপুরে লাইটার কারখানায় ভয়াবহ আগুন লেগে অন্তত চারটি দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি জানান, মৃতদেহগুলো এতটাই দগ্ধ যে নারী বা পুরুষ কিনা সনাক্ত করা যাচ্ছে না। আগুনের সূত্রপাত হয়েছে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে, যখন স্থানীয়রা কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে তিনটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যুক্ত হয়ে উদ্ধার ও দমনকাজে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সতর্ক করেছেন, আগুনের ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com