বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান এর বড় মেয়ে কস্তুরি শুক্রবার (৩রা এপ্রিল) রাতে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা গেছে, কস্তুরি এর আগে একবার স্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। হঠাৎ ঘরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
শনিবার (৪ এপ্রিল) জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে কস্তুরির মৃত্যু সংবাদ শেয়ার করে শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মরহুমার অকাল মৃত্যুতে পরিবারসহ বিনোদন অঙ্গন গভীর শোকের ছায়ায় ডুবে গেছে। অনেকে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন এবং কস্তুরির জন্য দোয়া করছেন।