বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ইডেন কলেজ ছাত্রী নিপীড়ণের মামলায় জাহিদ অন্তুর জামিন

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩ Time View

ইডেন কলেজের ছাত্রী জান্নাতুল তাজরিয়া অরাকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু বৃহস্পতিবার (২ এপ্রিল) জামিনে মুক্ত হয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাকিম মাহবুব আলম শুনানি শেষে এই আদেশ দেন।

জামিনের শুনানি চলাকালীন বাদীপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। সিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার জানান, উভয় পক্ষের শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় আদালত তাকে আগামী ধার্য দিন ১৯ এপ্রিল পর্যন্ত জামিনে মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে গিটার ক্লাসের মাধ্যমে জাহিদের সঙ্গে শিক্ষার্থীর পরিচয় হয় এবং কিছুদিনের জন্য তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে সম্পর্ক ভেঙে গেলে জাহিদ তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি প্রোডাক্ট শুটের কাজের জন্য শিক্ষার্থী জাহিদের বাসায় গেলে তিনি ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হন। জাহিদ তাকে মারধর করতেন এবং মুখ, গলা ও মাথায় জখম হয়। পরে কৌশলে বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com