শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

প্রেমে পড়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

ঢালিউডের নায়িকা মিষ্টি জান্নাত ব্যক্তিগত কারণে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই এক ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন, যা বর্তমানে প্রেমের রূপ নিয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে রাজধানীর বিভিন্ন অভিজাত রেস্টুরেন্ট, কফিশপ এবং বিনোদন কেন্দ্রগুলোতে তারা একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। এছাড়া, দুজনেরই একসঙ্গে বিদেশ ভ্রমণের পরিকল্পনা রয়েছে। তবে এ সম্পর্কে মিষ্টি জান্নাত বা ব্যবসায়ী কোনো প্রকাশ্য মন্তব্য করেননি।

তথ্য সূত্রে জানা গেছে, অভিনেত্রী মিষ্টি জান্নাত ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী আদিল খানের সঙ্গে সম্পর্কের মধ্যে আছেন। দুজনের মধ্যে বোঝাপড়া ভালো এবং একে অপরের সান্নিধ্যে তারা স্বচ্ছন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও নায়িকার সাম্প্রতিক কিছু পোস্টে ভক্তদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, তার পোস্টের মাধ্যমে এই সম্পর্কের ইঙ্গিত দেওয়া হতে পারে। তবে পুরোপুরি নিশ্চিত না হওয়ায় অনেকে এটিকে গুঞ্জন হিসাবেই দেখছেন। মিষ্টি জান্নাত এর আগেও অভিনয় ও ব্যক্তিগত জীবনের কারণে সংবাদ শিরোনামে এসেছেন, এবং এই নতুন সম্পর্কও এবার ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com