বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

নৃত্যশিল্পী দীপালী চক্রবর্তীর প্রয়ানে মাতৃহারা হলেন সুদীপ্তা, বিদীপ্তা ও বিদিশা

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২ Time View

মৃত্যুর কালো ছায়া যেন পুরো টালিপাড়ায় নেমে এসেছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই নতুন দুঃসংবাদ কাঁপিয়েছে টালিপাড়া। টলিউডের জনপ্রিয় তিন বোন সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী ও বিদিশা চক্রবর্তী হারালেন তাদের মা, দক্ষ নৃত্যশিল্পী দীপালী চক্রবর্তীকে।

জানা যায়, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন দীপালী চক্রবর্তী। সেখানে চিকিৎসা চলছিল। হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নেওয়া হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয় এবং বৃহস্পতিবার (২রা এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ওপার বাংলার সংস্কৃতি জগতে চক্রবর্তী পরিবার দীর্ঘদিন ধরে উজ্জ্বল ছাপ রেখে এসেছে। অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর বাবা বিপ্লব কেতন চক্রবর্তী ছিলেন নাট্যজগতের কিংবদন্তি। মা দীপালী দেবী ছিলেন দক্ষ নৃত্যশিল্পী। তিন বোন—সুদীপ্তা, বিদীপ্তা ও বিদিশা—প্রতিভা ও জনপ্রিয়তার জন্য টলিউডে বিশেষ পরিচিত।

উল্লেখ্য, ২০১৮ সালে বিপ্লব কেতন চক্রবর্তীর প্রয়াণের পর সংসারের হাল ধরেছিলেন দীপালী। মেয়েদের অভিনয় ও শিল্প জগতে প্রতিষ্ঠিত করতে তাঁর অবদান ছিল অমূল্য। তিন বোনের প্রতিভা এবং কেরিয়ার গড়ে তোলার পেছনেও রয়েছে তাঁর সহানুভূতিশীল ও নির্দেশক ভূমিকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com