বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত ও অনুরাগীদের সঙ্গে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন। তার গ্ল্যামারাল লুক সবসময়ই নজর কাড়ে ভক্তদের। তবে ঈদের পর থেকে উল্লেখযোগ্য কোনো পোস্ট পাওয়া যায়নি।
সম্প্রতি এক নতুন পোস্টে নীতিবাক্য প্রচারকারীদের একহাত নিলেন পরী। পোস্টে তিনি লিখেছেন, “নীতিবাক্য ঝাড়ার সময় খেয়াল রাখুন, নিজের জীবনের সব নীতির নিয়ম নিয়ন্ত্রণে আছে কিনা। কনফেস করার পর কাউকে ইঙ্গিতপূর্ণভাবে বলাটাও খুব একটা নীতিবানের কাজ নয়।”
এই ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসে পরী স্পষ্টভাবে সমালোচনা ও নীতিবোধ নিয়ে কড়া বার্তা দিয়েছেন। নেটিজেনরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে যেসব অপ্রাসঙ্গিক সমালোচনা বা ব্যক্তিগত আক্রমণ তার বিরুদ্ধে হয়েছে, তার উদ্দেশ্যেই এই জবাব দিয়েছেন তিনি।
পরীমনি প্রায়ই নানা কারণে সংবাদ শিরোনামে আসেন, কিন্তু এবার তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষভাবে আলোচনা তৈরি করেছে।