বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

পরিচালক হওয়ার স্বপ্নে বিদেশ পাড়ি হৃতিক-পুত্র হৃদান রোশনের

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

বলিউডে কাপুর ও বচ্চন পরিবারের মতোই দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত রোশন পরিবারের চতুর্থ প্রজন্ম এবার নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে। হৃতিক রোশনের ছোট ছেলে হৃদান রোশন মাত্র ১৭ বছর বয়সে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া (USC) তে ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশন নিয়ে উচ্চশিক্ষা শুরু করতে যাচ্ছেন।

হৃদানের স্কুল আমেরিকান স্কুল অফ বোম্বে সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে জানায়, হৃদানকে ইউএসসি-তে ফিল্ম পড়তে দেখাটা তাদের জন্য মোটেও আশ্চর্যের নয়। পোস্টে তারা হৃদানকে অভিনন্দন জানিয়ে গর্ব প্রকাশ করেছেন। রোশন পরিবারের অন্যান্য সদস্যরাও হৃদানের নতুন অধ্যায়ের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

হৃদান হলেন হৃতিক রোশন ও প্রাক্তন স্ত্রী সুজান খানের ছোট ছেলে। তাদের বড় ছেলে হৃহান রোশন। ১৪ বছরের দাম্পত্যের ইতি ঘটলেও সন্তানদের বড় করার ক্ষেত্রে হৃতিক ও সুজান সবসময় একজোট ছিলেন। বিশেষজ্ঞরা মনে করছেন, হৃদানের ফিল্মমেকিংয়ে উচ্চশিক্ষা বলিউডে নতুন অধ্যায়ের সূচনা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com