বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

রাহুলের মৃত্যুতে ১ কোটি ক্ষতিপূরণ ও প্রযোজনা ব্ল্যাকলিস্টের দাবি

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫ Time View

তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়েছেন। কলকাতার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইউনিটের সদস্যদের বয়ানের সঙ্গে পুলিশের কাছে থাকা ভিডিও ফুটেজে অসংগতি পাওয়া গেছে, যা অভিনেতার মৃত্যুর ঘটনার বিষয়ে প্রশ্ন তুলেছে।

এই ঘটনায় শিল্পীদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি অভিযোগ করেছে, প্রযোজনা সংস্থার গাফিলতির কারণে রাহুলের মৃত্যু হয়েছে। তারা ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে “খুনের” অভিযোগে এফআইআর দায়েরের পাশাপাশি সংশ্লিষ্ট প্রযোজক ও চ্যানেলকে কালোতালিকাভুক্ত করার দাবি তুলেছে। রাহুলের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতেও সংগঠন সোচ্চার।

সংগঠনটি জানিয়েছে, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং কাঠামোগত ব্যর্থতার ফল। প্রযোজনা সংস্থা ও চ্যানেল শিল্পীদের নিরাপত্তা কমিয়ে খরচ বাঁচানোর জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করেছে। সংগঠনের তরফে ইতিমধ্যে বহুবার সতর্ক করা হলেও কাজের পরিবেশের নিরাপত্তা ঠিক রাখার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া সংগঠন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি-র কাছে পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com