মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

ইসরায়েল লেবাননে অভিযান জোরদার করবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮ Time View

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র রূপ নিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে অভিযান ও দখলদারিত্ব সম্প্রসারণের জন্য দেশটির সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। রোববার (২৯ মার্চ) এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, নিজেদের লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।

ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, উত্তরাঞ্চলের পরিস্থিতি পরিবর্তন করা ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ। লেবাননে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং প্রতিকূলতার সম্মুখীন হলেও আমরা কঠোর অবস্থান বজায় রাখব।

পটভূমি হিসেবে উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালায়। এরপর ২ মার্চ থেকে হিজবুল্লাহ ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল দক্ষিণ লেবাননে বিমান ও স্থল অভিযান চালাচ্ছে।

ইরানের উপর হামলার ফলে দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সহ ১,৩৪০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইরান জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com