বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা-এর পরিবারে এসেছে নতুন সুখবর। রোববার (২৯ মার্চ) অভিনেত্রী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সোনম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের ভক্তদের খুশির খবরটি জানিয়েছেন। তিনি লিখেছেন, পরিবারে দ্বিতীয় ছেলের আগমনে তারা কৃতজ্ঞ ও আনন্দিত। নতুন অতিথির আগমনে পরিবার পূর্ণতা পেয়েছে এবং বড় ভাই বায়ু তার ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে উচ্ছ্বসিত।
পোস্টে দেখা যায়, পরিবারের চার সদস্য হিসেবে নতুন জীবন অধ্যায় শুরু করতে পেরে তারা নিজেদের ধন্য মনে করছেন। এদিকে ,কারিনা কাপুর ,রিয়া কাপুর, হুমা কুরেশি সহ অনুরাগীরা এই আনন্দের মুহূর্তে হার্ট ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন।
সোনমের এই ঘোষণার পর বলিপাড়ায় খুশির জোয়ার বইছে এবং ভক্তরা নতুন অতিথির আগমনে উচ্ছ্বাস প্রকাশ করছেন।