মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

প্রিয় শহর কলকাতায় ফিরছে অভিনেতা রাহুলের মরদেহ

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬ Time View

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রোববার (২৯ মার্চ) এক মর্মান্তিক দুর্ঘটনায় জীবন হারিয়েছেন।

ভারতীয় একটি গণমাধ্যমের সূত্রে জানা গেছে, সোমবার (৩০ মার্চ) সকাল ৮টায় কাঁথি মহকুমা হাসপাতাল-এ রাহুলের মরদেহের ময়নাতদন্তের কথা থাকলেও প্রশাসনিক জটিলতার কারণে তা সকাল ৯টার পর শুরু হয়। এরপর আইনানুগ সব প্রক্রিয়া শেষে দুপুরের মধ্যেই তার মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হবে।

অভিনেতার মরদেহ কলকাতায় ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম ইতিমধ্যে দুর্ঘটনাস্থল ও হাসপাতালে পরিদর্শন করেছেন।

প্রসঙ্গত, রাহুলের মৃত্যুতে তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ভেঙে পড়েছেন। দুর্ঘটনার পর রাতে শাশুড়িমায়ের কাছে থাকার পর বর্তমানে তিনি ছেলে সহজের সঙ্গে রয়েছেন।

উল্লেখ্য, রাহুলের মৃত্যু ঘটেছে ভোলে বাবা পার করেগা-এর শুটিং চলাকালীন সময়ে। সমুদ্রের মধ্যে দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে দিঘা জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার পর টালিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com