রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৬ Time View

ঢালিউডের রাজা শাকিব খান জন্মদিনের দিনে ভক্তদের জন্য নতুন উপহার দিয়েছেন। শনিবার (২৮ মার্চ) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন ছবি ‘রকস্টার’-এর ফার্স্টলুক প্রকাশ করেছেন।

পোস্টারে শাকিবকে দেখা গেছে কালো স্লিভলেস গেঞ্জি, কালো ডেনিম, লাল কনভার্স স্নিকার্স, সাদা মোজা এবং সানগ্লাসে বসে থাকা অবস্থায়। তাঁর পনিটেল চুল, হাত-পা ট্যাটু এবং কালো পিচঢালা রাস্তার ওপর দাঁড়ানো লুক ভক্তদের নজর কাড়ছে। শাকিব ক্যাপশনে লিখেছেন, এটি তার প্রিয় দর্শকদের জন্য জন্মদিনের উপহার।

বর্তমানে সিনেমাটির শুটিং মালয়েশিয়ায় চলছে। শাকিবের বিপরীতে দেখা যাবে তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূরকে। সম্প্রতি শুটিং সেটের একটি ক্লিপ ফাঁস হওয়ায় ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।

পরিচালক আজমান রুশো জানান, শাকিব খান ছবিতে একজন রক মিউজিশিয়ানের চরিত্রে অভিনয় করছেন। নিজেই গান লিখে কম্পোজিশন করেন শাকিব, এবং এই আইডিয়া থেকে তার রকস্টার লুক ডিজাইন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com